ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের মোবাইলে গেমস খেলতে না দেয়ায় কিশোরের ফাঁস

নারায়ণগঞ্জ  প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২২
মায়ের মোবাইলে গেমস খেলতে না দেয়ায় কিশোরের ফাঁস
মেহেরাজ ইসলাম শাওন ছবি: ডেইলি বাংলাদেশ

মোবাইল ফোনে গেমস খেলতে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মেহেরাজ ইসলাম শাওন নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে ফতুল্লা মডেল থানার ভুইগড়ে গিরিধারার আলামীন টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত মেহেরাজ ইসলাম শাওন লক্ষীপুরের রায়পুর থানার রায়পুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে। 

Advertisement

নিহতের মায়ের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই বোরহান জানান, নিহত মেহেরাজ ইসলাম শাওন ঢাকার  যাত্রাবাড়ীতে অবস্থিত তামিরুল মিল্লাত মাদরারার দাখিল বিভাগের আবাসিক ছাত্র। মাঝে মাঝে সে ফতুল্লার ভুইগড় গিরিধারাস্থ আলামীন টাওয়ারের অস্টম তলায় বসবাসরত তার বাবা-মায়ের কাছে নিজ বাসায় আসতো।

কয়েকদিন আগে সে মাদ্রাসা থেকে গিরিধারায় বসবাসরত পরিবারের কাছে আসে। প্রতিদিনই সে তার মায়ের মোবাইল ফোনে গেমস খেলতো। শুক্রবার রাতেও সে গেমস খেলার জন্য তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। তার মা মোবাইল ফোন দিতে অসম্মতি জানিয়ে তাকে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে যেতে বলেন। পরে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেহেরাজ ইসলাম শাওনকে তার নিজ ঘরে ডাকতে গেলে দেখতে পান ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে। 

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ নিচে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!