[ দেশজুড়ে ]
ইতালি যাওয়া হলো না রাকিবের
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব ব্যাপারী নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক তরুণ আহত হয়েছেন।
নিহত রাকিব ব্যাপারী সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের রাজ্জাক ব্যাপারীর ছেলে। বুধবার তার ইতালি যাওয়ার কথা ছিল। এজন্য বিমানের টিকিটও কিনেছিলেন তিনি। গুরুতর আহত রবিন বেপারী সম্পর্কে নিহতের চাচা হন।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, মধ্য পেয়ারপুর গ্রামের মকবুল হোসেন প্রাইমারি স্কুলের কাছে খোকন মাদবরের বাড়ির পাশের একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পাশের খালে পড়ে যান রবিন ব্যাপারী ও রাকিব ব্যাপারী। এতে ঘটনাস্থলেই রাকিব ব্যাপারী নিহত ও তার চাচা রবিন ব্যাপারী গুরুতর আহত হন। লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!