ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় ৪৪ মোটরসাইকেল জব্দ

চৌগাছা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২২
চৌগাছায় ৪৪ মোটরসাইকেল জব্দ
যশোরের চৌগাছা উপজেলার কপোতাক্ষ সেতু মোড়ে ট্রাফিক পুলিশের অভিযানের ছবি

যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ৪৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঐ উপজেলার কপোতাক্ষ সেতু মোড়ে এ অভিযান চালানো হয়।

সোমবার সন্ধ্যায় যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সরোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে রেজিস্ট্রেশন না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করার অপরাধে এসব মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় চালকের বিরুদ্ধে মামলা করে মোটরসাইকেলগুলো চৌগাছা থানায় পাঠানো হয়।

Advertisement

টিএসআই সরোয়ার হোসেন বলেন, যাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেই, তারা রেজিস্ট্রেশন করে ও জরিমানা দিয়ে, যাদের হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স নেই তারা জরিমানা দিয়ে ও ছাড়পত্র নিয়ে থানা থেকে মোটরসাইকেল ছাড়িয়ে নিতে পারবেন।

চৌগাছা থানার এএসআই আরিফ হোসাইন বলেন, বিকেল পর্যন্ত ট্রাফিক পুলিশ ৪৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!