[ দেশজুড়ে ]
কাভার্ডভ্যান কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ
সড়কে দুর্ঘটনায় মৃত্যু-প্রতীকী ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে মালবোঝাই একটি কাভার্ডভ্যানচাপায় মো. আলমগীর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলা সদরে কোর্ট রোড়ের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের পূর্ব বামনসুন্দর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
.png)
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে পুলিশে সৌপর্দ করেন। নিহত আলমগীর ডিলারশিপ নিয়ে মবিল সরবরাহের কাজ করতেন।
এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার অফিসার রাজীব তালুকদার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং কাভার্ডভ্যান ও তার চালককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!