ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পত্নীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই যুবকের 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২২
পত্নীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই যুবকের 
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন জেলার সাপাহার উপজেলা সদরের গোডাউন পাড়ার নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন ও পিছলডাঙা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন।

জানা যায়, ফরহাদ হোসেন ও রেজুয়ান হোসেনসহ দুই মোটরসাইকেলে পাঁচজন জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে আসছিলেন। কাজ শেষে তারা সাপাহারে ফেরার পথে নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফরহাদ হোসেন মারা যায়। 

Advertisement

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রেজুয়ান হোসেন মারা যান। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!