চিৎলা গ্রামের ডিশ ব্যবসায়ী আরমান শেখ জানান, আমি ও আমার স্ত্রীসহ ছোট শিশুকে নিয়ে মোটরসাইকেল যোগে গাংনী উপজেলা শহর থেকে গ্রামের (চিৎলা) দিকে যাচ্ছিলাম। মাঠের মাঝখানে মফিজুল ইসলামের ইটভাটার অদূরে আম বাগানের কাছে পৌঁছানো মাত্রই ওৎ পেতে থাকা ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল মোটরসাইকেলের গতিরোধ করে। পরে আমাকে ও আমার স্ত্রীকে আম বাগানের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় মোবাইল, স্ত্রী মিরার গলার চেইন, দুল ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আমাদের উদ্ধার করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ছিনতাইকারীদের শনাক্ত ও তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
.png)