ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউক্রেনে জাহাজে আটকেপড়া ফয়সালের জন্য দোয়া চাইলেন বাবা-মা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ৩ মার্চ ২০২২
ইউক্রেনে জাহাজে আটকেপড়া ফয়সালের জন্য দোয়া চাইলেন বাবা-মা
ফয়সাল আহমেদ সেতু ছবি: সংগৃহীত

ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অলিভিয়া সৈকতে আটকা পড়েছিলেন ২৯ সদস্য। এরই মধ্যে গোলাবারুদের আঘাতে নিহন হয়েছেন একজন। সমুদ্রতীরে জাহাজ নোঙর করে আটকে আছেন ২৮ জন। তাদের একজন সেতু। এমন তথ্য জানিয়েছেন জাহাজটিতে ডেক ক্যাডেট হিসেবে কর্মরত থাকা ফয়সাল আহমেদ সেতুর পরিবার। 

সেতুর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তিনি ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের ছোট ছেলে। 

২৯ নাবিক নিয়ে সমুদ্রে চলমান অবস্থায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে মাইনের আতঙ্কে ইউক্রেনের বন্দরে আটকা পড়ে বাংলাদেশি জাহাজ। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাহাজটিতে বোমা হামলা হয়। এতে নিহত হয় ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

Advertisement

সেতুর বাবা ফারুক ও মা টলি খাতুন বলেন, যত দ্রুত সম্ভব আমার ছেলেসহ সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক। ছেলের জন্য দোয়া করবেন। আটকে থাকা সবাই যেন নিরাপদে থাকে।

প্রকৌশলী ফয়সাল আহমেদ সেতু বলেন, এখন আমরা ভালো আছি। বর্তমানে আমাদের পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। কিন্তু দ্রুত সমস্যার সমাধান না হলে বিপদে পড়তে হবে আমাদের। আমাদের যে পরিমাণ খাবার মজুদ রয়েছে তা অল্প কয়েক দিনেই শেষ হয়ে যাবে। খাদ্য শেষ হয়ে গেলে আমরা বড় ধরনের বিপদে পড়তে পারি। সেতু ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!