ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হরিণের গোশত-চামড়াসহ অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ৫ মার্চ ২০২২
হরিণের গোশত-চামড়াসহ অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার
২১ কেজি হরিণের গোশতসহ ফারুক হোসেন নামে এক শিকারী আটক ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় ১ টি হরিণের মাথা, ১ টি চামড়া, ৪ টি পা ও ২১ কেজি হরিণের গোশতসহ মো. ফারুক হোসেন নামে এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। আটক ফারুক হোসেন দাকোপের নলিয়ানের মৃত কাওছার গাজীর ছেলে।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের জোনাল কমান্ডার লে. কমান্ডার এম মামুনুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি হরিণের মাথা, ১ টি চামড়া, ৪ টি পা ও ২১ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারীকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!