ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভাসছিল সন্তানের লাশ, পথে গেল বাবার প্রাণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ৬ মার্চ ২০২২
পুকুরে ভাসছিল সন্তানের লাশ, পথে গেল বাবার প্রাণ
বাবা-ছেলে

নোয়াখালীতে পুকুরে ডুবে সন্তানের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় বাবা আজগর আলী নিহত হয়েছেন।

নিহত মাওলানা আজগর আলী নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদরাসার শিক্ষক ছিলেন।

নিহতের সহকর্মী আবদুর রহমান জানান, মায়ের সঙ্গে কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় নানার বাড়ি বেড়াতে যায় মাওলানা আজগর আলীর দুই বছর বয়সী ছেলে জাকারিয়া। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে তাকে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখেন তারা।

Advertisement

সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে মোটরসাইকেলে আসছিলেন মাওলানা আজগর আলী। পথে আমিনবাজার এলাকায় তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এতে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!