[ দেশজুড়ে ]
সবার অগোচরে খেলতে গিয়ে লাশ হলো দুই বোন
পানিতে ডুবে শিশুর মৃত্যু-ফাইল ফটো
চট্টগ্রামের ফটিকছড়িতে বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলো- মো. ফারুকের মেয়ে জান্নাতুন নিছা (২) ও নজরুল ইসলামের মেয়ে মীম (৩)।
জানা গেছে, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় দুই চাচাতো বোন। পরে একজনের মা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
.png)
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক বলেন, দুই শিশু মারা যাওয়ার খবর শুনেছি।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। দুইজনকেই মৃত অবস্থায় পাই। পরিবার জানিয়েছে, পুকুরে ডুবে গিয়েছিল তারা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!