ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ১০ মার্চ ২০২২
সুনামগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাইক আরোহীর
ফাইল ছবি

সুনামগঞ্জ-সিলেট সড়কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাকচাপায় রাসেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদের টেক গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে।

আরো পড়ুন: দুটি লাশই একজনের বলে দাবি পরিবারের, সিলেটজুড়ে চাঞ্চল্য

Advertisement

জানা গেছে, বুধবার (৯ মার্চ) রাতে সুনামগঞ্জ শহরে প্রবেশের সময় দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। চাপা দেওয়ার পর পথচারী ও সড়কের পাশের ব্যবসায়ীরা আহত রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকচালকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন ব্যবসায়ীরা।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!