ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, যুবক গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১২ মার্চ ২০২২
বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রাসেদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শনিবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে রাসেদের বিরুদ্ধে এ মামলা করে। ভুক্তভোগী ও কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আছলামপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের আব্দুস সহিদের ছেলে রাসেদ ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে রাজমিস্ত্রি কাজ করার সুবাদে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে কিশোরীর বাড়িতে আসা যাওয়া করতো রাসেদ। ২০২১ সালের ২ অক্টোবর রাসেদ কিশোরীর বাড়িতে রাত্রিযাপন করে এবং বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে। বর্তমানে কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

Advertisement

আরো পড়ুন: কোটি টাকার মূল্যের নকল প্রেগন্যান্সি টেস্ট কিট জব্দ

ভুক্তভোগীর বাবা বলেন, শুক্রবার সকালে বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য সামসুদ্দিনকে জানালে তিনি সকাল ১০টায় অভিযুক্ত রাসেদকে আটক করে প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল ৩টায় ছেড়ে দেন। পরে আমার মেয়ে থানায় এসে মামলা করে।

ইউপি সদস্য সামসুদ্দিন বলেন, রাসেদকে আটকের পর ১৪ মার্চ মিমাংসা তারিখ ধার্য করে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়েছি।

চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত রাসেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!