ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট মেয়েকে হত্যার হুমকি দিয়ে বড় মেয়েকে ধর্ষণ করতো বিকৃত বাবা! 

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১১, ১০ মার্চ ২০২২
ছোট মেয়েকে হত্যার হুমকি দিয়ে বড় মেয়েকে ধর্ষণ করতো বিকৃত বাবা! 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকার একটি গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলার পর আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

জানা যায়, মামলার বাদী তার দুই কিশোরী মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন এবং স্থানীয় একটি কারখানায় কাজ করেন।

তার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। বাবা-মা কর্মস্থলে থাকার সময় দুই বোন বাড়িতে একা থাকত। এই সুযোগে কিশোরীর বাবা বিভিন্ন সময় তার বড় মেয়েকে ধর্ষণ করতেন। ঘটনাটি কারো কাছে প্রকাশ করলে ভুক্তভোগীর ছোট বোনকে (অভিযুক্তের মেয়ে) হত্যার হুমকি দিতেন।

Advertisement

সর্বশেষ বৃহস্পতিবার রাত ১০টার দিকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান বিকৃত ওই বাবা। পরে ভুক্তভোগী তার খালাকে বিষয়টি জানায়। এভাবে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মামলার পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!