ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনমজুর পুলিশকে চিনতে পারল না হত্যা মামলার আসামি

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৩৪, ১৩ মার্চ ২০২২
দিনমজুর পুলিশকে চিনতে পারল না হত্যা মামলার আসামি
কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে পুলিশ

দিনমজুর পুলিশকে চিনতে পারল না হত্যা মামলার আসামি। ফলে যা হবার তাই হলো, গ্রেফতার হতেই হলো, বিন্দুমাত্র সুযোগ মিলল না পালানোর। এমন নাটকীয়তার মধ্যেই নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেন হত্যার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম আলমগীর হোসেন। তিনি চরবালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।

রোববার দুপুরে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন উড়িরচর থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় তাকে গ্রেফতার করে।

Advertisement

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

২০২০ সালের ৮ মার্চ রাতে উপজেলার চর আমজাদ এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান সোহরাব হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!