ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই বছর পর কবর থেকে তোলা হলো লাশ

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৪ মার্চ ২০২২
দুই বছর পর কবর থেকে তোলা হলো লাশ
দুই বছর পর কবর থেকে তোলা হলো লাশ ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে ‘স্টোক করে মৃত্যু’ বলে চালিয়ে দেওয়া মৃত্যুর দুই বছর পর কবর থেকে তোলা হয়েছে আসাদুজ্জামানের লাশ।

সোমবার দুপুরে উপজেলার চাঁন্দামারী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে ফরেনসিকে পাঠায় পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল লাশ তোলে।

Advertisement

জানা গেছে, আসাদুজ্জামান ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সেখানে ২০২০ সালের ২৭ মার্চ রাতে তিনি স্টোক করে মারা যায় বলে খবর পায় পরিবার। গ্রাম্য কবরস্থানে লাশ দাফন করলেও মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। এক পর্যায়ে চুয়াডাঙ্গা আদালতে হত্যা মামলা দায়ের করেন আসাদুজ্জামানের ভাই লিটন হোসেন। মামলায় আসাদুজ্জামানের স্ত্রী মোনালিসা লোপা খাতুন ও তার সন্দেহভাজন প্রেমিক হুমায়ুন কবিরকে আসামি করা হয়। পুলিশ তাদের দু’জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে লাশ ময়নাতদন্ত করা হবে। যেহেতু দুই বছর আগে তার মৃত্যু হয়েছে, তাই মরদেহের অনেক অংশ পাওয়া যাবে না। হাড়গোড় যা কিছু পাওয়া গেছে তা পুলিশের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!