ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় কাপড় ব্যবসায়ীসহ নিহত ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ১৫ মার্চ ২০২২
বাসচাপায় কাপড় ব্যবসায়ীসহ নিহত ২
ফাইল ছবি

নওগাঁর মান্দায় বাসচাপায় কাপড় ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শিমুলিয়া পূর্বপাড়া গ্রামের নেকু সরদারের ছেলে ৬০ বছর বয়সী আব্দুস সাত্তার ও একই গ্ৰামের লসের আলীর ছেলে ৪৫ বছরের খোরশেদ সরদার। আব্দুস সাত্তার একজন কাপড় ব্যাবসায়ী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সকালে চৌদ্দমাইল এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন সাত্তার। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে সাত্তার ও পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সাত্তার নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় খোরশদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

Advertisement

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে সাত্তারের মরদেহ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এ বিষয়ে থানায় মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!