ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অভিনব কায়দায় ট্রেন যাত্রীদের মোবাইল ছিনতাই, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ২০ মার্চ ২০২২
অভিনব কায়দায় ট্রেন যাত্রীদের মোবাইল ছিনতাই, গ্রেফতার ৪
অভিনব কায়দায় ছিনতাইকারী ছবি: ডেইলি বাংলাদেশ

মোবাইল ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে তাদেরক গ্রেফতার করা হয়। 

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার চর চার তলা ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. মিলন মিয়ার ছেলে মো. সাগর মিয়া, আবুল মিয়ার ছেলে মো. জনি মিয়া, আশুগঞ্জ থানার যাত্রাপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. বিজয়, নরসিংদী জেলার রায়পুরা থানার ইদ্রীছ মিয়ার ছেলে মো. শিবলী মাহমুদ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের আশে পাশে অভিযান পরিচালনা করে মোবাইল ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ আসামিসহ চারজনকে গ্রেফতার করেন।  

Advertisement

ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেফতার

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ মো. সাগর মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ এলাকা দিয়ে ব্রিজে, ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ওঁত পেতে থাকে। পরবর্তীতে ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতে থাকে। তখন আগে থেকে ওঁত পেতে থাকা ছিনতাইকারীরা আকস্মিকভাবে থাপা দিয়ে মোবাইল নিয়ে যায়। কখনো কখনো ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাত করে। ছিনতাইকৃত মোবাইলগুলো মোবাইল মেকানিক মো. শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। 

উদ্ধারকৃত মোবাইল এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!