ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে বাস থেকে নামতেই চাপা দিয়ে প্রাণ কাড়ল আরেক বাস

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২০ মার্চ ২০২২
সড়কে বাস থেকে নামতেই চাপা দিয়ে প্রাণ কাড়ল আরেক বাস
কামরুল ইসলাম সুমন

কুমিল্লার সদর দক্ষিণে বাসচাপায় কামরুল ইসলাম সুমন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রধান কার্যালয়ের কম্পিউটার বিভাগের কর্মী ছিলেন। 

আরো পড়ুন: গায়ে হলুদের মঞ্চে নিথর লাশ হয়ে ফিরল কাকলী

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, ওই যুবক পদুয়ার বাজার এলাকায় বাস থেকে নামছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই সামসুল আলম সুজন বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা তাকে চাপা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!