[ দেশজুড়ে ]
বাসচাপায় প্রাণ গেল স্বাস্থ্য পরিদর্শকের
নিহত জাকির
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় শরিফ জাকির হোসেন নামে এক স্বাস্থ্য পরিদর্শক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুখুরিয়া-সদরপুর সড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলষিকাটা গ্রামের চাঁনমিয়া শরিফের ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন জাকির। বাড়ির কাছাকাছি পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয় একটি বাস। এতে জাকির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
.png)
ওসি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!