ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ২৯ জানুয়ারি ২০২২
ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত
কমফোর্ট লাইন পরিবহনের বাস। ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ঐ এলাকার আফাজ উদ্দীনের ছেলে জাহিদ, হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামের ইন্তাজ উদ্দীনের ছেলে রহমান ও রাজ্জাক।

Advertisement

ওসি রিয়াদ জানান, পাটুরিয়াগামী কমফোর্ট লাইন নামে একটি বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর পরই চালক ছাত্তার মোল্লাসহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!