ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধা মায়ের 

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:২০, ২১ মার্চ ২০২২
ছেলের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধা মায়ের 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ সদরে পারিবারিক কলহের জেরে ছেলের ঘুষিতে হাফিজা খাতুন নামে এক বৃদ্ধা মায়ের নিহতের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে ছেলে ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের নদীর পাড় পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ঐ এলাকার মৃত জবান আলীর স্ত্রী।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে ছেলে মো. আব্দুল মান্নান ও তার স্ত্রী হাজেরা খাতুন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Advertisement

জানা গেছে, সকাল ১১টার দিকে নিহত হাফিজা খাতুন ও তার পুত্রবধূর সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মাকে ঘুষি মারে। এতে বৃদ্ধ মা হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!