[ দেশজুড়ে ]
এক ছাত্রীর ‘প্রেমিক’ দাবিদার দুই ছাত্র, সংঘর্ষে আহত ৩
চট্টগ্রাম কলেজ ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, এক ছাত্রের সঙ্গে এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে বলে দাবি করেন আরেক ছাত্র। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!