ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিষ্টি খেতে গিয়ে দম আটকে নিথর হলো শিশু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২৩ মার্চ ২০২২
মিষ্টি খেতে গিয়ে দম আটকে নিথর হলো শিশু
নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে মিষ্টি খাওয়ার সময় দম আটকে মো. আরিফ মিয়া নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার রাজগাতি ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ একই গ্রামের মো. শামীম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে মিষ্টি নিয়ে শামীম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন অতিথিরা। পরে একটি মিষ্টি খেতে গিয়ে গলায় আটকে যায় আরিফের। একপর্যায়ে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। এরপর তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

রাজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন ভূঁইয়া বলেন, শিশুর পরিবারটি খুবই গরিব। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!