ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকা উল্টে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২৩ মার্চ ২০২২
নৌকা উল্টে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কুঠুই গ্রামে বুধবার দুপুরে নৌকায় খেলার সময় পড়ে গিয়ে ঋত্বিক বিশ্বাস (৯) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

ঋত্বিক বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

Advertisement

বাড়িতে গিয়ে ঐ শিক্ষার্থীর লাশ দেখে আসার কথা উল্লেখ করে স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ঋত্বিকের বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান, পুকুরে থাকা একটি নৌকায় খেলার সময় সেটি উল্টে পানিতে পড়ে যায় ঋত্বিক। উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!