[ দেশজুড়ে ]
পরপর দুর্ঘটনা, রক্ষা পেতে সড়কেই মিলাদ পড়ে দোয়া প্রার্থনা
দোয়ায় অংশ নেন শতাধিক মানুষ
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনা থেকে বাঁচতে দুর্ঘটনাপ্রবণ সড়কের ওপর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এলাকাবাসী।
বুধবার বিকেলে শ্রীনগর-দোহার সড়কের কামারগাও পাকা ব্রিজ এলাকায় এ আয়োজন করা হয়। এতে অংশ নেন শতাধিক মানুষ।
স্থানীয়রা জানায়, শ্রীনগর-দোহার সড়কের এ অংশে কয়েকদিন পর পরই সড়ক দুর্ঘটনা ঘটে। সোমবার এখানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হন। পরদিন ভোরে একই স্থানে একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আটকে যায়। একই দিন দুপুরে সিমেন্টবোঝাই অপর একটি ট্রাক উল্টে যায়। এসব দুর্ঘটনায় গাড়ির চালক ও সহকারী আহত হন। এছাড়া সিমেন্টের গাড়ির কারণে সড়কটিতে গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে।
.png)
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য শিপন ও রতন শাহা। মিলাদে অংশ নেয়া ব্যক্তিরা সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে দোয়া প্রার্থনা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!