[ দেশজুড়ে ]
গম ক্ষেতে মিলল শাড়ি দিয়ে মোড়ানো নবজাতক
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের লালপুরে গম ক্ষেত থেকে শাড়ি দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের একটি গম ক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
নবজাতকটি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের একটি গমক্ষেতে শাড়ি দিয়ে মোড়ানো জীবিত এক (ছেলে) নবজাতককে দেখতে পান। পরে নবজাতকটিকে উদ্ধার করা বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন তাকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
.png)
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. খোরশেদ আলম রানা জানান, সকাল ৯টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনে স্থানীয়রা। আমার নবজাতককে পরীক্ষা করেছি, সে এখন সুস্থ আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!