ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তার পাশে মিলল তরুণীর ক্ষতবিক্ষত লাশ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ২৬ মার্চ ২০২২
রাস্তার পাশে মিলল তরুণীর ক্ষতবিক্ষত লাশ
ফাইল ছবি

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর এলাকা থেকে সোনিয়া খাতুন নামে এক তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বাজারগোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোনিয়া খাতুন যশোরের বাঘারাপাড়া উপজেলার রায়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

স্থানীয় সংবাদকর্মী মঞ্জুর ঢালী জানান, সকালে ওই স্থানে রাস্তার পাশে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে সিআইডি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করেন।

Advertisement

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মেয়েটিকে কে বা কারা হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝিনাইদহ লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!