[ দেশজুড়ে ]
রেললাইনের পাশে কার্টনে মিলল নবজাতকের লাশ
নীলফামারীর সদরে টুপামারী অয়ার্সি নতুনপাড়া রেললাইনের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার, ছবি ডেইলি বাংলাদেশ
নীলফামারীর সদরে টুপামারী অয়ার্সি নতুনপাড়া রেললাইনের পাশ থেকে কার্টনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম।
তিনি বলেন, সকালে কার্টনে মোড়ানো লাশ দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে নীলফামারী সদর থানায় খবর দেয়। পরে নীলফামারী সদর থানা থেকে অবগত করলে ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাতে কেউ নবজাতকের লাশটি ফেলে রেখে যায়।
তিনি আরো বলেন, স্টিকার লাগানো কার্টুনে পাওয়া গেছে নবজাতকের লাশ। সেটাতে ধারণা করছি এটা আমার জেলার বাইরের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!