সোমবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে বছির মিয়ার লাশ উদ্ধার করেন। নিখোঁজ যুবক বাছির মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে।
কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
ওসি জানান, ঘণ্টা দুয়েক আগে উব্ধাখালী নদীতে নেমে ওই যুবক নিখোঁজ হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান এবং স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে জাল ফেলে সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
স্থানীয় বাসিন্দা কাজল তালুকদার জানান, নিখোঁজ যুবকসহ কয়েকজন মিলে একটি পাথর পরিবহনকারী স্টিলবডি নৌকা নিয়ে উব্ধাখালী নদীপথে এসেছিল। পরে উদ্ধাখালী ব্রিজ সংলগ্ন স্থানে নৌকার তলায় ছিদ্র হয়ে গেছে ভেবে তা দেখতে পানিতে নামে নৌকায় থাকা যুবক বছির মিয়া। কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় নৌকায় থাকা অন্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।