ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯, ৩১ মার্চ ২০২২
খুলনায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত
সড়কে দুর্ঘটনায় মৃত্যু-প্রতীকী ছবি

খুলনায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হ‌য়ে‌ছেন। বুধবার রাত ১১টার দি‌কে মহানগরীর শেখ শহীদ আবু না‌সের স্টে‌ডিয়া‌মের সাম‌নে এ দুর্ঘটনা‌ ঘ‌টে। 

নিহতরা হলেন-খানজাহান আলী থানাধীন ইস্টার্ন গেট গাবতলা এলাকার রহমান শেখের ছে‌লে আলাউ‌দ্দিন শেখ, আটরা গিলাতলা এলাকার ‌মো. আরজু আল চয়ন।

এ সময় গাবতলা এলাকার আনসার আলীর ছে‌লে মো. হা‌মিদুর রহমান আহত হন। নিহত দুইজন সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানান, খুলনা থেকে দৌলতপুরগামী মোটরসাইকেলকে কুরিয়ার সার্ভিসের কার্গো কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা চালকসহ ৩জন ট্রাকটির নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল গুরুগত আহত অবস্থায় তাদের উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চি‌কিৎসাধীন অবস্থায় আলাউ‌দ্দিন ও চয়ন মারা যান।

জানা যায়, তারা তিনজনই খুলনা মহানগরীর সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে তারা একইসঙ্গে একটি মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানও মোটরসাইকেলের সংঘর্ষে তার তিনজন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুইজনের মৃত্যু হয়।

তিনি বলেন, কাভার্ডভ্যানের চালক পালিয়েছেন। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!