[ দেশজুড়ে ]
সেহরি খেয়ে ঘর থেকে বের হতেই ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার শিবপুর ইউপির বাঘাউড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান সুমন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিপুর এলাকার আবু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে নবীনগরে বসবাস করে আসছিলেন।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, উপজেলার শিবপুর ইউপির বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচার দোকান ছিলো। সুমন বাঘাউড়া গ্রামে ভাড়া একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। আজ ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!