[ দেশজুড়ে ]
বগুড়ায় দুই অটোরিকশার সংঘর্ষে ঝরল একজনের প্রাণ
ফাইল ছবি
বগুড়ার শেরপুর উপজেলায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন আলী নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে ওই উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের দারুগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী ইয়াছিন নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত ইউসুফ আলী। ইয়াছিন পেশায় গৃহনির্মাণ শ্রমিক ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
.png)
জানা গেছে, যাত্রীবাহী এক অটোরিকশা নন্দীগ্রাম থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দারুগ্রামে বিপরীতগামী আরেকটি যাত্রীবাহী অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইয়াছিন। ইয়াছিন নন্দীগ্রাম উপজেলা থেকে অটোযোগে শেরপুরের দিকে যাচ্ছিলেন।
ওসি শহিদুল ইসলাম জানান, ইয়াছিনের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দুই অটোতে থাকা অনেকেই আহত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!