ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুইচ বোর্ডে লাগানো মোবাইলের চার্জার, মুখে নিতেই মৃত্যুর কোলে শিশু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৬ এপ্রিল ২০২২
সুইচ বোর্ডে লাগানো মোবাইলের চার্জার, মুখে নিতেই মৃত্যুর কোলে শিশু
ফাইল ছবি

যশোরের কেশবপুরে সুইচ বোর্ডে লাগানো মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে হাফসা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঐ উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাফসা খাতুন ঐ গ্রামের রাজমিস্ত্রী হেদায়েতুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, ঘরের ভেতর থাকা সুইচ বোর্ডের বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়াচ্ছিল শিশু হাফসা। এক পর্যায়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় হাফসা খাতুনের বাবা-মা বাড়িতে ছিলেন না।

Advertisement

এ ঘটনায় অপমৃত্যু হয়েছে বলে জানান কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!