বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত স্বপ্না রানী ওরফে লাইজু বেগম রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বকশি পাড়ার শওকত আলীর মেয়ে।
.png)
বাদীপক্ষের আইনজীবী তাজিমুর রহমান লাইজু জানান, ২০১০ সালের ৫ আগস্ট রংপুরের কাউনিয়া উপজেলার ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির দুই শিক্ষার্থী শাহিমা ও তার চাচাতো বোন জিনাত জাহানকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করেন স্বপ্না। ঘটনার দিনই অপহৃত দুই শিশুসহ স্বপ্না রানীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
ঐ ঘটনায় শাহিমার বাবা ফেরদৌস বাদী হয়ে স্বপ্নার বিরুদ্ধে কাউনিয়া থানায় অপহরণ মামলা করেন। মামলায় জামিন পেয়েই পালিয়ে যান স্বপ্না রানী ওরফে লাইজু বেগম। বুধবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারক।