ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ৭ এপ্রিল ২০২২
বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

সুনামগঞ্জের ছাতকে বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের চৈকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুমারদানি গ্রামের আলী আসকের ছেলে রুবেল মিয়া ও একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর ছেলে সামছুজ্জামান। আহত শ্রমিক জাকির হোসেন কুমারদানি গ্রামের আসমত আলীর ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, লেবার সর্দার ইছরাইল মিয়ার নৌকাতে বালুভর্তি করার কাজে যান রুবেল, সামছুজ্জামান ও জাকির। বালু নিচ থেকে কেটে বেল্ট দিয়ে নৌকায় ভর্তি করার একপর্যায়ে উঁচু বালুর স্টেক ভেঙে নিচে চাপা পড়েন তিন শ্রমিক।

পরে তিন শ্রমিককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিলে রুবেল ও সামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাকির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!