[ দেশজুড়ে ]
বস্তাভর্তি ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার, আটক ১
আটক চালক
চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের চেষ্টাকালে ২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার ও চালককে আটক করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সোহাগ একই জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার শরফুদ্দিনের ছেলে।
.png)
মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, গোপন সংবাদে থানার ২০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে আটটি চটের বস্তায় থাকা ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রিপিস উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!