ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি, ঘরে প্রেমিকার ঝুলন্ত লাশ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৯ এপ্রিল ২০২২
প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি, ঘরে প্রেমিকার ঝুলন্ত লাশ
পলাশ থানা: ফাইল ফটো

প্রেমিক ও প্রেমিকার মোবাইল ফোনে কথোপকথন, তারপর ফোন বন্ধ করে প্রেমিকার আত্মহত্যা। শুক্রবার (৮মার্চ) রাত ৯টায় নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রীতি আক্তার উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। গত তিন বছর ধরে জিহাদ নামে এক পুলিশ সদস্যের সঙ্গে তার প্রেম চলছিল। জিহাদ রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। প্রতিদিনের মতো শুক্রবারও তাদের মোবাইল ফোনে চলে কথোপকথন। 

মেয়েটির মা জানান, ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মেয়ে নিজ কক্ষে চলে যায়। মেয়েটির বাবা মসজিদে তারাবি নামাজ আদায় করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে উপরের ভেন্টিলেটার ভেঙে চাচাতো ভাই ভেতরে প্রবেশ করে দরজা খোলে এবং সঙ্গে সঙ্গে তারাও ঘরে প্রবেশ করে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে উড়না দিয়ে গলায় পেচিয়ে ঝুলানো অবস্থায়।

Advertisement

পলাশ থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, তদন্তের মাধ্যমে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!