রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন কাইত কাইত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে তার একটি গাভি ও বকনা বাছুরও মারা যায়। এতে আহত হয়েছেন তার স্ত্রী, নাতি ও ভ্যানচালক। মৃত ময়েন বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার এসোসিয়েশন মধুপুর শাখার সদস্য।
গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, মঈন উদ্দিন মাঠ থেকে গরু আনতে গেলে প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় গাভি ও বাছুর নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। বজ্রপাতের খবর শুনে ময়েনের স্ত্রী ময়না ও ১০ বছরের নাতি আবাবিলকে সঙ্গে নিয়ে ঝড়ের মাঝেই ভ্যানে করে ঘটনাস্থলে যাচ্ছিলেন।ফরেস্টের নার্সারির সামনে গেলে ঝড়ে গাছের ডাল এসে উপরে পড়লে ভ্যান বংশাই নদে পড়ে যায়। এতে ভ্যানচালক আবদুস সামাদ, নিহতের স্ত্রী ময়না ও নাতি আবাবিল আহত হয়। এর মধ্যে ভ্যানচালকের অবস্থা গুরুতর।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, বজ্রপাতে কৃষক মঈন উদ্দিনসহ তার একটি গাভি ও বাছুর মারা গেছে। নিহত কৃষক ও মৃত গরুগুলো পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।