রাবিতে টাঙ্গাইল জেলা সমিতির নেতৃত্বে হারুন-আমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলা সমিতি’র (টাজেস) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. হারুনর রশিদকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আমান উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ২ এপ্রিল জেলা সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। রোববার বিকেলে সমিতি থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহাদত হোসেন ও ইসরাত হুমাইরা রাত্রি, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, মো. রাসেল মিয়া ও কাউসার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার মাহবুবা, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেহের আলী, যুগ্ম- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েস, প্রচার সম্পাদক বিজয় চন্দ্র, যুগ্ম-প্রচার সম্পাদক সাথী আক্তার, ছাত্র কল্যাণ সম্পাদক পার্থ কর্মকার, ক্রীড়া সম্পাদক ওয়াকিল আহমেদ।
.png)
সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রাকিব, মেহেরুন নেসা, মেরিনা সুলতানা, ওয়াসিম আকরাম ও মোবাশ্বির আহমেদ। এছাড়াও কমিটিতে ১২ জন থানা প্রতিনিধি রয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক।