ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুরে বিনামূল্যে বীজ-সার পেলেন কৃষকরা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১২ এপ্রিল ২০২২
রাজাপুরে বিনামূল্যে বীজ-সার পেলেন কৃষকরা
কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানসহ অন্যান্যরা

ঝালকাঠির রাজাপুরে আউশ ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি অফিস।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর প্রমুখ।

Advertisement

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলার ছয় ইউনিয়নের মোট আড়াই হাজার কৃষকের মাঝে পাঁচ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!