ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠির পল্লীতে ‘ডিজিটাল গ্রাম’ মেলায় কৃষকের ভিড়

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২ এপ্রিল ২০২২
ঝালকাঠির পল্লীতে ‘ডিজিটাল গ্রাম’ মেলায় কৃষকের ভিড়
‘ডিজিটাল গ্রাম’ মেলায় সাধারণ মানুষের ভিড় ছবি: ডেইলি বাংলাদেশ

আধুনিক কৃষি যন্ত্রপাতি, উৎপাদিত ফসল, ডিজিটালাইশেন প্রক্রিয়া ও পণ্যের প্রদর্শনীতে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল গ্রাম’ মেলা। 

শনিবার সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। 

মকরমপুর আইএপিপি সিড ভিলেজ কৃষক সমবায় সমিতির আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা পারভীন। সারাবাংলা কৃষক সোসাইটি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের উদ্যোগে এ মেলা হয়। 

Advertisement

এতে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল হান্নান খান, অশোক কুমার বড়াল ও মো. শামীম। 

বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা কাজী শাখাওয়াত হোসেন সেলিম, সহসভাপতি জাকির হোসেন। ব্যতিক্রমধর্মী নামে আয়োজিত মেলায় স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, স্থানীয় কৃষক ও সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!