ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মজা খাওয়ানোর কথা বলে সাড়ে চার বছরের শিশুর সর্বনাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৩ এপ্রিল ২০২২
মজা খাওয়ানোর কথা বলে সাড়ে চার বছরের শিশুর সর্বনাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজা খাওয়ানোর কথা বলে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার থানায় একটি অভিযোগ করেছেন নির্যাতিত শিশুর বাবা।

এর আগে সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শুক্কুর আলী। তিনি একই এলাকার আমির আলীর ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল তার মেয়ে। এ সময় শিশুটিকে মজা খাওয়ানোর কথা বলে কৌশলে নিজ ঘরে নিয়ে যান শুক্কুর আলী। পরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার জন্য তাকে চাপ দেন। এছাড়া থানায় যেতে নিষেধ করে কালক্ষেপণ করেন। এরপর আড়াইহাজার থানায় গিয়ে অভিযোগ করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন।

Advertisement

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেফতারে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!