ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় চোরাকারবারিদের গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৮, ১৪ এপ্রিল ২০২২
কুমিল্লায় চোরাকারবারিদের গুলিতে সাংবাদিক নিহত
সাংবাদিক মহিউদ্দিন সরকার ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইলের সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। কুমিল্লার এসপি ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত সাংবাদিক চান্দিনা উপজেলার আনন্দ টিভির প্রতিনিধি বলে জানা গেছে। । 

স্থানীয় সাংবাদিক ফারুক আহমেদ জানান, বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি রাজু গংয়ের এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হন। নিহত সাংবাদিক মহিউদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালপাড়া ইউপির অলুয়া গ্রামের সরকার বাড়ির পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন সরকারের ছেলে।  

Advertisement

জানা গেছে, সাংবাদিক মহিউদ্দিনের লাশ বুড়িচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। 

এসপি মোহাম্মদ ফারুক আহমেদ জানান, চোরাকারবারিদের গুলিতে একজন সাংবাদিক নিহত হয়েছেন। বিষয়টি আমরা দেখছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!