ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে ৫ বছরের শিশুসহ দুই কিশোরীকে ধর্ষণ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৪ এপ্রিল ২০২২
সাভারে ৫ বছরের শিশুসহ দুই কিশোরীকে ধর্ষণ
আশুলিয়া থানা-ফাইল ফটো

ঢাকার সাভারের আশুলিয়ায় একই দিনে ৫ বছরের এক শিশুসহ দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। ধর্ষণের শিকার শিশু পোশাক শ্রমিক দম্পতির কন্যা ও অপর দুইজন একটি হস্তশিল্পের শ্রমিক।

বুধবার বিকেলে আশুলিয়া থানায় এসব ঘটনায় পৃথক মামলা করেন ভুক্তভোগী পরিবারগুলো। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

গত ৯ এপ্রিল আশুলিয়ার ইউনিকের দরগারপাড় এলাকার ৫ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাটে দুই কিশোরী ও জামগড়া এলাকায় প্রতিবেশী কিশোরের ধর্ষণের শিকার হয় ৫ বছরের এক শিশু।

Advertisement

অভিযুক্তরা হলেন আশুলিয়ার উত্তর গাজীরচট ফকিরবাড়ী মসজিদ সংলগ্ন এলাকার ‘রুবেল হেয়ার ক্যাপ’ হস্তশিল্প প্রতিষ্ঠানের সুপারভাইজার মোক্তার হোসেন ও শ্রমিক আরিফ হোসেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোর জামগড়া এলাকার ধনবাড়ি গ্রামের দুলালের ছেলে নাজমুল হোসেন।

কিশোরী ধর্ষণের দুই এজাহার সূত্রে জানা যায়, রুবেল হেয়ার ক্যাপ হস্তশিল্প প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ও ভুক্তভোগীরা কাজ করে আসছিলেন। তাদের মধ্যে কারখানার শ্রমিক আরিফের সঙ্গে এক ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কারখানার স্যাম্পল আনার কথা বলে আরিফ তার প্রেমিকা ও সুপারভাইজার মোক্তার হোসেন অপর এক শ্রমিককে কারখানা থেকে আশুলিয়ার ইউনিটে নিয়ে যায়।

সেখান থেকে দরগারপাড় এলাকার একটি ৫ তলা ভবনের ৪ তলায় নিয়ে যায়। এরপর গত ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দুইজন দুই কিশোরীকে কয়েক দফায় ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে ভুক্তভোগী পরিবার তাদের উদ্ধার করে থানায় মামলা করেন।

অন্যদিকে একই দিনে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রতিবেশী কিশোরের ধর্ষণের শিকার হয়েছে ৫ বছর বয়সী এক পোশাক শ্রমিক দম্পতির কন্যা। এরপর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!