ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ১৪ এপ্রিল ২০২২
মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা
কবিরহাট থানা, নোয়াখালী

নোয়াখালীর কবিরহাটে মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছেন।

নিহতরা হলেন- নরসিংহপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুছের স্ত্রী ২৭ বছর বয়সী সাজেদা আক্তার ও তার পাঁচ বছরের মেয়ে জান্নাতুল মাওয়া জেসী।

Advertisement

স্থানীয়রা জানায়, ১০ দিন আগে সৌদি থেকে দেশে আসেন আব্দুল কুদ্দুস। দেশে আসার পর একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর মধ্যে স্ত্রীকে কয়েকবার মরধর করেন স্বামী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে প্রথমে মেয়ে জেসীকে বিষ খাওয়ান। পরে নিজে বিষপান করেন। এতে দুজনে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!