বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ কৃষক
বগুড়ার কাহালু উপজেলায় একরাম হোসেন নামে এক কৃষককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই উপজেলার শিব কলমা গ্রামের গুলিবিদ্ধ হন তিনি। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ ৩০ বছর বয়সী একরাম শিব কলমা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন।
.png)
স্থানীয়রা জানান, রাতে একরাম বাড়ির পাশে এক দোকানে সিগারেট কিনতে বাড়ি থেকে বের হন। ওই সময় তাকে উদ্দেশ্যে করে দুর্বৃত্তরা গুলি ছোঁড়ে। একরামের দুই পা গুলিবিদ্ধ হয়।
পুলিশের বলছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা বা আহতের পায়ের ভেতরেও গুলি পাওয়া যায়নি। চিকিৎসকদের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে তার পায়ে আঘাতের চিহ্নটি গুলির কিনা। এ ঘটনায় রাতে শামীম নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শামীম একই উপজেলার বাসিন্দা।
কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, গুলির অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।