ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইফতার শেষে বাড়ি ফিরছিল কিশোরী, তুলে নিয়ে কলাবাগানে ধর্ষণ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১৫ এপ্রিল ২০২২
ইফতার শেষে বাড়ি ফিরছিল কিশোরী, তুলে নিয়ে কলাবাগানে ধর্ষণ
ধর্ষণ (প্রতীকী ছবি)

রাজশাহীর পুঠিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে এক শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। 

পুলিশ ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। তবে অভিযুক্তদের শুক্রবার দুপুর পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, জড়িত চারজনের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। দুজনকে শনাক্ত করা যায়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Advertisement

তিনি জানান, বুধবার রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে ওই স্কুলছাত্রী। চার যুবক অস্ত্রের মুখে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে তার স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। সকালে তার মা বাদী হয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা করেছেন। মামলার পর দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সে দশম শ্রেণির ছাত্রী।

পায়ে সমস্যা থাকায় তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। আত্মীয়ের বাড়িতে ইফতার করে রাতে বাড়ি ফেরার পথে সে ধর্ষণ ও ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!