ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্দ্বীপে স্পিডবোটডুবি: শিশু সৈকতের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ আলিফা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯, ২৩ এপ্রিল ২০২২
সন্দ্বীপে স্পিডবোটডুবি: শিশু সৈকতের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ আলিফা
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে স্পিডবোট ডুবে নিখোঁজ শিশু মনির হোসেন সৈকতের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে নিখোঁজ তিন শিশুর মধ্যে দুজনের লাশ উদ্ধার হলো।

শুক্রবার বিকেল ৫টার দিকে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের লে. তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, একইদিন সকালে একই ইউনিয়নের সগর উপকূল থেকে নিখোঁজ যমজ শিশুদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়। পরে তার মা পান্না বেগম এসে লাশটি শিশু আদিবার বলে শনাক্ত করেন।

Advertisement

বুধবার সকালে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এরপর স্পিডবোটটিতে থাকা ২০ যাত্রীর মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আনিকা নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিল আনিকার দুই যমজ বোন ছয় বছর বয়সী আদিবা ও আলিফা এবং ১০ বছর বয়সী মনির হোসেন সৈকত। ঘটনার পর থেকে নিখোঁজ তিন শিশুকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!