ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই শিশু হত্যার রহস্য ফাঁস করলেন মা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ২৪ এপ্রিল ২০২২
দুই শিশু হত্যার রহস্য ফাঁস করলেন মা
ছবি : সংগৃহীত

পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে দুই শিশু সন্তান‌কে হত‌্যার পর আত্মহত‌্যার চেষ্টা ক‌রেন মা সাহিদা বেগম। হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি পু‌লি‌শের কা‌ছে দুই শিশু সন্তান‌কে হত‌্যার কথা স্বীকার ক‌রে‌ছেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 

রোববার (২৪ এপ্রিল) দুপু‌রে টাঙ্গাইলের ভূঞাপু‌র উপ‌জেলার নিকরাইল ইউনিয়‌নের ১ নম্বর পুনর্বাসন এলাকা থে‌কে দুই শিশুর লাশ উদ্ধার ক‌রা হয়। এ সময় তাদের সা‌হিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

মৃত দুই শিশু হচ্ছে নিকরাইল ইউনিয়‌নের ১ নম্বর পুনর্বাসন এলাকার  ইউসুফ আলীর ছেলে সাজিম (৬) ও সানি (৪ মাস)।

Advertisement

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, পারিবারিক কলহের জেরে সাহিদা বেগম তার দুই শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে তিনি নিজে চলন্ত ফ্যানে কাটা পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ জন্য নিহত দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

তিনি আরো বলেন, সাহিদা বেগম হাসপাতালে পুলিশের কাছে দুই শিশু সন্তান‌কে হত্যা করার স্বীকার করেছেন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ সুপার বলেন, সাহিদার স্বামীর কোনো কিছু নেই। তার ভাই ও ভাবি মানসিকভাবে যন্ত্রণা দিত। তাদের মধ্যে এক সপ্তাহ আগেও ঝগড়া হয়েছিল। এর ফলে সাহিদা আশঙ্কা করছিলেন তার ভাই ও ভাবি তাদের সন্তানকে মেরে ফেলবেন। এই আশঙ্কা থেকেই সাহিদা তার দুই ছেলেকে হত্যা ক‌রে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!