র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাবের একটি দল মধুপুর উপজেলার গাছাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের সোহেল রানার স্ত্রী মনোয়ারা খাতুনকে আটক করে। আটককৃত ঐ নারী একটি প্রতিষ্ঠানের দুইটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪ লাখ ৬৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়।
.png)
তিনি স্থানীয় লোকজনকে বলতেন তার প্রকল্পে কেউ যদি ২ লাখ টাকা শেয়ার করেন তাহলে তিনি প্রায় ৫০ লাখ টাকা পাবেন। প্রতারিত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে ঐ নারীকে আটক করে। তার বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা হয়েছে।